ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে  সাংবাদিক শান্তর মা ও খালাতো ভাই নিহত

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
ডিসেম্বর ২০, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালা ও ভাগিনা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঝাঁউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন (২২) এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সাংবাদিক শান্তর মা শিরিনা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী অভিমুখী একটি মোটরসাইকেলের সাথে লালপুর অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শাকিব হোসেন ও শিরিনা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন৷

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল আরোহী দুইজন খালা ও ভাগ্নে। তারা আরামবাড়িয়া থেকে দাওয়াত খেয়ে ঈশ্বরদীতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটো রিকশার সাথে সংঘর্ষে তারা আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!