ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গাজায় গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
এপ্রিল ৮, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বিশ্বের অন্যতম মুসলিম দেশ গাজায় নির্বিচারে গণহত্যায় মত্তহয়েছে বিশ্বের আরেক অন্যতম মুসলিম পরাশক্তি ইহুদী দেশ ইসরাইল। ইসরাইল এর এই গণগত্যা বন্ধ, এর বিচার এবং বিশ্ব ব্যাপী ইসরায়েলী পণ্য বর্জ্যনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঈশ্বরদীর ধর্মপ্রাণ মুসলমান এবং আপামর জনতা।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় ঈশ্বরদী স্টেশন রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ টি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে গেট হয়ে পোস্ট অফিস মোড় প্রদক্ষিন শেষে রেলওয়েগেট গোলচত্ত্বর এলাকায় এসে সমাবেশ করেন।

এসময় বক্তারা বিশ্ব মোড়লদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, যে কোন মূল্যে গাজায় এই গণ হত্যা বন্ধ করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। শুধু তাই নয় আমাদের মুসলমান ভাইদের রক্তনিয়ে আর কোন হলি খেলা হলে আমরা সেটার উপযুক্ত জবাব দেবার জন্য সদা প্রস্তুত ।
এসময় বক্তারা ইসরাইলী সকল পন্য বয়কটের জন্য দেশ বাসীর প্রতি উদাত্ত আহবান জানান।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!