ঈশ্বরদী থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
পাবনার ঈশ্বরদী থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক সভা করেছে ঈশ্বরদী থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।
মঙ্গলবার ( ৮ এপ্রিল ) দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া বাবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও ছাত্র ছাত্রীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আঃ রাজ্জাক খা, অন্যান্য শিক্ষকমন্ডলী, গভর্নিং বডির সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীসহ অনেকেই।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন থেকে দূরে রাখার পরামর্শ ও পড়াশোনায় মনযোগী হওয়া, ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আইন-শৃংখলার প্রতি শ্রদ্ধাশীল করা।
তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদের মধ্যে পুলিশের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা বোধ তৈরিসহ নানা পরামর্শ দেওয়া হয়েছে ।
