ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি-বালি উত্তোলনের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
এপ্রিল ১২, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে জমি দখল করে অবৈধ ভাবে  মাটি বালি উত্তোলন এর অভিযোগে মানবন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর বিবিসি বাজার, লক্ষীকুন্ডা গামী প্রধান সড়কের দক্ষিণে চররূপপুর মৌজার  ব্যক্তিগত সম্পত্তি থেকে অবৈধভাবে জোর পূর্বক মাটি, বালু উত্তোলন এর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী খালেক ও তার সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে চররুপপুর জিসান হৃদ স্কুল সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলকাবাসী।

মানবন্ধনে বক্তারা ৫ দফা দাবি উত্থাপন করে বলেন, চর রুপপুর মৌজার বৈধ ব্যক্তিগত সম্পত্তি থেকে অবৈধ ভাবে বালু-মাটি উত্তোলন ও লুট বন্ধ করতে হবে।

বালু-মাটি উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার এবং লুট করা অর্থ উদ্ধার করে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থ জমির প্রকৃত মালিকদের মাঝে বন্টন করতে হবে।

উত্তেলনকৃত বালু ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি বিধি মোতাবেক বন্দবস্ত করতে হবে।

রাস্তার দুই পাশে সরকারী জমি অবৈধ ভাবে দখলকারদের হাত থেকে উদ্ধার করতে হবে এবং মসজিদের সামনে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করতে হবে।

ক্ষতিগ্রস্ত জমির মালিকগণ, এলাকার সাধারণ জনগণ ও বালু, মাটি ও সম্পদ-সম্পত্তি রক্ষা পরিষদের আহবানে মানববন্ধনে বক্তব্য দেন শাহানুজ্জামান সেনা, আব্দুল মান্নান, জান্নাতুল ফেরদৌস সহ অনেকেই।

মানববন্ধন ও বিক্ষোভে ২ শতাধিক স্থানীয় বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!