ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে এলজিইডির কাজে চাঁদা না পেয়ে শ্রমিককে ছুরিকাঘাত, কাজ স্থগিত

নিজস্ব প্রতিবেদক:
এপ্রিল ১২, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) ১৩০ মিটার রাস্তার কাজে চাঁদা না দেওয়াই এলজিইডির ঠিকাদারি প্রতিষ্টানেের শ্রমিক মিলন নামের একজনকে ছুরিকাঘাতে আহত করেছে কিছু দুষ্কৃতিকারীরা।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাচলা গ্রামে এই ঘটনা ঘটে। মিলন জানান, তার কাছে থেকে ৩০ হাজার টাকা চাঁদা চায় কিছু দুষ্কৃতিকারীরা। পরে চাঁদার টাকা না দেওয়াই অতর্কিত ছুরিকাঘাত করে তাকে আহত করা হয়। পরে কাজটি বন্ধ করতে বাধ্য হয় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, এই এলাকায় প্রায় ১ হাজার মানুষের চলাচলের এক মাত্র রাস্তা এটি। রাস্তাটির কাজ শুরু হওয়াই অনেক আনন্দিত সেখানকার বসবাসকারীরা। মালামাল বহন ও রুগিদের নিয়ে যাতায়াতে সমস‍্যা ও বর্ষামৌসুমে চলাচলের অনুপযোগী আশংকায় হতাশ এলাকাবাসী। এ বিষয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মিলন হোসেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত এই রাস্তার কাজটি শেষ না হলে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে তাই চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় এনে তাদের শান্তি নিশ্চিত করে এ রাস্তাটির কাজ শেষ করে চলাচলের উপযোগী করার আহ্বান ওই এলাকার হাজারো মানুষের।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!