পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মনোয়ারুল ইসলামের উপর হামলা ও গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে দাশুড়িয়া গোলচত্বর মোড়ে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ মিছল ও সমাবেশের অনুষ্ঠিত হয়। মিছিলটি দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয় থেকে পুরাতন গোলচত্বর হয়ে নতুন গোলচত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথা, মুলাডুলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, আহত মনোয়ারুলের ছেলে ঈমন হোসেন। সমাবেশে বক্তারা, এ ঘটনায় জড়িত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিপন প্রামানিক, দাশুড়িয়া শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রকু প্রামানিক সহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। দ্রুত সময়ে গ্রেফতার না করা হলে উপজেলা বিএনপির ব্যানারে বৃহৎ কর্মসূচির ঘোষণা করা হবে বলেও সমাবেশে জানানো হয়। এছাড়াও জড়িত সকলকে দলীয় পদ পদবী থেকে বহিষ্কারে দাবীও জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, যুগ্ম সম্পাদক আজমল হোসেন, মুলাডুলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা এনামুল মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অনিক খন্দকার, সাইফুল ইসলাম পন্ডিত, ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ডালিকী, সদস্য সচিব বিপুল মোল্লা, মুলাডুলি ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল হক, সদস্য সচিব আলী আকবর, উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহীদ হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুল ইসলাম লাকী, দাশুড়িয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা জীবন মোল্লা, মেরিদুল ইসলাম, ঈমন হোসেন, রাব্বি হোসেন, জিয়াউর রহমান জিয়া, আকাশ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য গত (১৩ এপ্রিল) রবিবার দাশুড়িয়া গোলচত্বর সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বের জেরে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মনোয়ারুল ইসলামকে গুলি করে হত্যা চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন।
