ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে বার্মার তৈরি শুটার গান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
এপ্রিল ২০, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে পুলিশ কর্তৃক অভিযান পরিচালনাকালে ইংরেজিতে “বার্মা” লেখা ০১ (এক) টি এক নল বিশিষ্ট ওয়ান শুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।

শনিবার দিবাগত গভীর রাতে (২০ এপ্রিল) উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের পাকুরিয়া ডিগ্রীপাড়া এলাকার ঈশ্বরদী-পাবনা হাইওয়ে সড়কের দক্ষিণ পাশে জঙ্গলে ঘাসের মধ্য থেকে পরিত্যাক্ত অবস্থায় শুটার গানটি উদ্ধার করেন তারা।

রবিবার (২০এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয় নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ এপ্রিল রাতের বেলা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, ঈশ্বরদী থানাধীন দাশুরিয়া ইউনিয়নের পাকুরিয়া ডিগ্রীপাড়া গ্রামে কিছু দুষ্কৃতিকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে ঈশ্বরদী থানার থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থল ও আশেপাশে তল্লাশী করার সময় রাস্তার দক্ষিণ পাশে জঙ্গলে ঘাসের মধ্যে ০১ (এক) টি এক নল বিশিষ্ট ওয়ান শুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যাহা লোহার তৈরি এবং তার গায়ে ইংরেজিতে “বার্মা” লেখা ছিলো ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শহিদুল ইসলাম জানান, আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে, আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!