ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সদস্যদের সঞ্চয় ফেরতে ব্যর্থ হয়ে অফিসেই প্রাণ দিলেন সমিতির মালিক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
এপ্রিল ২৩, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে সমিতি সদস্যদের সঞ্চয়ের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে নূরুল ইসলাম নামে এক সমবায় সমিতির মালিক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় ‘‘মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমিতি’’ পাওনাদারের চাপে অফিসেই প্রাণ দিলেন সমিতির মালিক ।

পাবনার ঈশ্বরদীতে সদস্যদের জমাকৃত সঞ্চয়ের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে নূরুল ইসলাম নামে এক সমবায় সমিতির মালিক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় মুলাডুলি ঋণদান ও সঞ্চয় সমিতির অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
নূরুল ইসলাম উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের সরকার পাড়া এলাকার হাসেম আলীর ছেলে।

মুলাডুলি বাজার এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি পরিচালনা করতেন নূর ইসলাম। তিনি মুলাডুলি বাজারের ব্যবসায়ীদের কাছে থেকে সঞ্চয় গ্রহণ ও ঋণ বিতরণ করতেন। তার কাছে অনেক সদস্য সঞ্চয়ের টাকা পাবেন। সেজন্য অনেকেই তাকে চাপ দিচ্ছিলেন। সম্প্রতি তিনি জমি বিক্রি করে কিছু সদস্যকে টাকা পরিশোধ করলেও আরও অনেকের সঞ্চয়ের টাকা পরিশোধ করতে না পারায় হতাশাগ্রস্থ ছিলেন। হতাশা থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মুলাডুলি বাজারের ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি অফিসে একজন লোক গিয়ে নূরুল ইসলামকে ডাকাডাকি করে না পেয়ে জানালা খোলা দেখে উঁকি দেন। এসময় দেখেন ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে। পরে তিনি আশপাশের দোকানদারদের বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ রাত সাড়ে ৮টায় তার মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী উপজেলা সমবায় অফিসার আকন্দ রাব্বেউল্লাহ মানিক জানান,‘‘মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমিতি’’ ২০০২ ইং সালে উপজেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে তাদের ঋণ কার্যক্রম শুরু করে। যার নিবন্ধন নং ৭১/২০০২, তারিখ:২৯/০৮/২০০২ খ্রিঃ । পরিচালকের আত্বহত্যার কথা শুনেছি। ঘটনাটি খুবই দুঃখজনক।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, রাতেই মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!