ঢাকারবিবার , ১১ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে   ১৮২ জন কৃতি শিক্ষার্থী  সম্মাননা পেলেন

হাবিবুর রহমান, সম্পাদক:
মে ১১, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার(১১ মে) দুপুর ১২ টার দিকে ঈশ্বরদী  আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে আর আর পি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয় কৃতি শিক্ষার্থীদের হাতে।

সংবর্ধনা প্রদান আয়োজক কমিটি জানায়, আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে  প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬০২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মধ্যে ট্যালেন্টফুলে  ৬২ জন ও সাধারন মেধায় বৃত্তি পেয়েছে  ১২০ জন শিক্ষার্থী।

ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডাগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রিয়াজুল করিমের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে  অতিথি হিসেবে ভিডিও কলে  বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের পার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান,  ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারন সম্পাদক এস এম ফজলুর রহমান, প্রেসক্লাবেরর সাবেক সভাপতি এস এম রাজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মাহাবুবুর রহমান পলাশ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি,   ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন  প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করের অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা  শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পরামর্শ দিয়ে বলেন, শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাই। শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এমন ব্যতিক্রমই অনুষ্ঠানের বিকল্প নেই। আজকের প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই ভবিষ্যতকে আলোর পথ দেখাতে পড়ার টেবিলে বসাতে কিন্ডারগার্টের এ্যাসোসিয়েশনের এমন আয়োজন অব্যাহত রাখতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে এসে সম্মাননা পেয়ে উচ্ছ্বাসিত কয়েকজন শিক্ষার্থী বলেন, বৃত্তি পাওয়ার পর এমন সম্মাননা ও সংবর্ধনা পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের পড়াশোনার প্রতি আরো আগ্রহ বাড়বে।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!