ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি,বালি উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা আদায়

হাবিবুর রহমান, সম্পাদক:
মে ১২, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা জরিমান আদায় করা হয়েছে।

 

সোমবার (১২ মে ২০২৫) দুপুর ১২.৩০ টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা এলাকায় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় রুবেল হোসেন নামে একজনের কাছ থেকে এক লক্ষ জরিমানা আদায় করা হয়।

রুবেল হোসেন উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইবাদুল হোসেন এর ছেলে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান।

এ অভিযানে সহযোগীতা করেন ঈশ্বরদী থানার এস আই শফিক ও পুলিশ সদস্যগণ ।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!