ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর  পদ্মা তীরে বালুমহাল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মে ২২, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে বালুমহাল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষেও ঘটনা ঘটেছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ছয়জন। এর মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার পদ্মা নদীর সাঁড়া ঘাটের চরের বালুমহালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন।

আহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার রুপপুর গ্রামের রেজাউল হক লালু, তালতলা এলাকার সানাউল্লাহ প্রামানিক, রুপপুর তিন বটতলা এলাকার চপল হোসেন কালু, কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার মৃত জামবার আলীর ছেলে সেলিম আহমেদ, একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে সৈকত ইসলাম, গোলাপনগর গ্রামের রিপন হোসেন। আহত সেলিম ও সৈকতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর ঈশ্বরদী উপজেলার সাঁড়া অংশের বালুমহালের ইজারাদার সুলতান আলী বিশ্বাস টনি। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক। অন্যদিকে নাটোরের লালপুর চরের বালুমহালের ইজারা পান মোল্লা ট্রেডার্সের সত্ত¡াধিকারী শহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে বালু উত্তোলনকে ঘিরে সংঘর্ষে জড়ায় এই দুই পক্ষ। এসময় গোলাগুলির ঘটনা ঘটে।

বালুমহালের সাঁড়া অংশের ইজারাদার যুবদল নেতা আলী বিশ্বাস টনি বলেন, সকালে বালু উত্তোলনের জন্য আমাদের লোক নৌকা নিয়ে বালুমহালে যায়। এসময় তিনটি নৌকায় করে এসে সন্ত্রাসীরা আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। তখন ছয়জন গুলিবিদ্ধ হন, আর বেশ কয়েকজন আহত হন।
সংঘর্ষের বিষয়ে জানতে মোবাইলে লালপুর চরের বালুমহালের ইজারাদার শহিদুল ইসলামের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন বলেন, ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!