ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক:
মে ২৫, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি , নিজের ভূমি সুরক্ষিত রাখি” এ শ্লোগানকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে তিন দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫’র  উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে ওই মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার  মো. শাহাদত হোসেন খান মেলার উদ্বোধন করেন। এ সময় মেলায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রতিটি ইউনিয়নের সহকারী ও উপসহকারী ভূমি কর্মকর্তা, সংশ্লিষ্ট ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও সেবা প্রত্যাশী প্রজাগণ। এসময় উপজেলা চত্তরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

এ সময় সহকারী কমিশনার  মো. শাহাদত হোসেন খান বলেন, সকল প্রজা যেন সহজ ভাবে ভূমির সেবা পেতে পারেন সে ব্যাপারে আমাদের সজাক থাকতে হবে। ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন-২০২৩’র ৬ (৩) ধারা অনুযায়ী ভূমিকর প্রদান করা প্রজার জন্য লাভজনক। যদি কোন প্রজা নিয়মিত ভূমিকর প্রদান না করেন, তাহলে দুষ্ট লোকেরা তার ভূমি নিয়ে করসাজি করার চেষ্টা করতে পারেন। তাই সকল প্রজাগনকে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করার আহব্বান করা হলো।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!