ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ব্যক্তিগত সম্পত্তি থেকে জোরপূর্বক বালি উত্তোলন করায় সংবাদ সম্মেলন-থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
জুন ১৪, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর গ্রামের বিবিসি বাজার থেকে লক্ষীকুন্ডাগামী প্রধান সড়কের পাশে চররুপপুর মৌজার ব্যক্তিগত মালিকানাধীন ও আর এস রেকর্ডীয় সম্পত্তি থেকে অবৈধভাবে জোর পূর্বক বালি উত্তোলনের অভিযোগে সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন ২০২৫) সকাল ১১ টার সময় চররপুর ফটু মার্কেট সংলগ্ন এলকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ শাহানুজ্জামান সেনা অভিযোগ করে বলেন, ব্যক্তিগত মালিকানাধীন ও আর এস রেকর্ডীয় সম্পত্তি থেকে অবৈধভাবে জোর পূর্বক বালি উত্তোলন করছে চিহিৃত সন্ত্রাসীরা।
তিনি আরো বলেন, গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় কতিপয় বিএনপি নামধারীরা পূবর্রে আওয়ামী দূষ্কৃতকারীদের মতই সন্ত্রসাসী কায়দায় জোর পূর্বক অস্ত্রের মহরা দিয়ে আমাদের নিজ নামীয় সম্পত্তি থেকে বালি উত্তোলন করছে যা সার্বিক ভাবে কৃষি জমি ও পরিবেশের উপর হুমকি হয়ে দাড়িয়েছে।
লিখিত বক্তব্যে মোঃ শাহানুজ্জামান সেনা জানান, অপকর্মের প্রতিবাদ স্বরূপ গত ১২ এপ্রিল ২০২৫ আমরা মানব বন্ধন করি যাহা সরকার ও প্রশাসনের দৃষ্টি গোচর হয় এবং প্রশাসনের হস্তক্ষেপে এই লুট বন্ধ ছিল। বিগত দুই মাস বন্ধ থাকার পর আবার অস্ত্রসন্ত্রাসীরা গত ১১ জুন থেকে ভয়ভীতি দেখিয়ে তাদের অপকর্ম ও বালু মাটি লুট শুরু করেছে।
মোঃ শাহানুজ্জামান সেনা সংবাদ সম্মেলনে জানান, অত্র এলাকার এই সকল চিহিৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে  ঈশ্বরদী   থানায় ১১ জুন একটি অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্তরা হলেন, খালেক খাঁ, এনামুল, ছাইদার, নবি, সজিব, নিরব, জিয়া, তুহিন, লিমন, তারেক, সেলিম, লিটন, রানা বিশ্বাস, দাদা সজীব, জহিরুল, শামীম খাঁ, রঞ্জু, আপাল বিশ্বাস, নুরু, শাহান, নাসিম, সোহেল, আজাদুল মালিথা, রাসেল মৃধা সহ আরও অজ্ঞাত ১৫/২০ জন ।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!