ঈশ্বরদী ইটভাটা মালিক সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার মোড়ে।
সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন খাঁ (লিটন মাস্টার) লিখিত বক্তব্যে বলেন, “১ আগস্ট ঈশ্বরদী প্রেসক্লাবে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহম্মেদ মালিথা ও জাকারিয়া পিন্টু গং যে বক্তব্য দিয়েছেন, তাতে ইটভাটা মালিকদের কাছ থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর বিরুদ্ধে চাঁদা নেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।”
তিনি আরও বলেন, “সংবাদ সম্মেলনে যারা নিজেদের ভাটা মালিক পরিচয় দিয়েছেন, তারা প্রকৃতপক্ষে ইটভাটা মালিক নন।”
সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ সান্টু বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন বীরু মোল্লা, এনামুল মল্লিক, আনিস প্রাং, মাহাতাব বিশ্বাস, চমন সরদার, ফরিদ প্রাং, উজ্জল সরদার, মাসুম প্রাং, মমিন খাঁ প্রমুখ।
ইটভাটা মালিকগণ এই মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
