ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষকের বিদায় বরন অনুষ্ঠিত

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক :
আগস্ট ১১, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী উপজেলার চর কুড়ুলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের বিদায় এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার সকালে উপজেলার চরকুড়ুলিয়া উচ্চ বিদ্যালয় এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি শিপন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।


এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব- রফিকুল ইসলাম রকি, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক- মকলেছুর রহমান মজনু , পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, পাবনা জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!