ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সংসদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা শুরু হয় বেলা পৌনে ১১টার দিকে, যখন নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। এ সময় শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

শপথ গ্রহণ শেষে নতুন দায়িত্ব নিয়ে সরকার পরিচালনার প্রস্তুতি শুরু করতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। দেশের মানুষ এখন নতুন সরকারের কাছ থেকে রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতা প্রত্যাশা করছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!