ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ৪ বছরের  শিশুকে ঘরে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ, আটক বৃদ্ধ

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
মে ২৪, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে চার বছর বয়সী এক কন্যাশিশুকে শ্লীলতাহানির অভিযোগে রাহাত প্রামাণিক (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাহাত প্রামাণিক ওই এলাকার মৃত পিরু আলী প্রামাণিকের ছেলে।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, রাহাত তাদের প্রতিবেশী। তিনি প্রায়ই শিশুটিকে কোলে নেওয়ার নামে অশোভন আচরণ করতেন। শনিবার দুপুরে বাড়ির সামনে খেলাধুলার সময় শিশুটিকে কোলে নিয়ে নিজের বাড়িতে যান তিনি। পরে ঘরের ভেতরে নিয়ে শিশুটির সঙ্গে শ্লীলতাহানিমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

শিশুটির কান্নার শব্দ শুনে তার মা অভিযুক্তের বাড়িতে গেলে রাহাত শিশুটিকে ছেড়ে দেন। পরে মেয়েটি কান্নাকাটি করতে করতে মায়ের কাছে ঘটনার কথা জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, “আমার ছোট্ট মেয়ের সঙ্গে জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা রেকর্ড হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!