প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ পাবনা জেলার শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মনোনীত হয়েছেন মুসা নাসের চৌধুরী।
শিক্ষার মানোন্নয়ন, প্রাথমিক শিক্ষার প্রসার এবং শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
চাটমোহর উপজেলা জুড়ে তাঁর এ অর্জনে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় শিক্ষাবিদ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়দের মতে, এই স্বীকৃতি চাটমোহর উপজেলার জন্য গৌরবের এবং শিক্ষা উন্নয়নে উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও অনুপ্রাণিত করবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
