ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দাশুড়িয়া ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে বিএনপির তৃণমূলের পছন্দ সুলভ মালিথা

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জুন ২৮, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির তৃণমূলের মনোনয়ন পেয়েছেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ সুলভ মালিথা।

রোববার (২৮ জুন) সকালে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

আলোচনা সভায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ সুলভ মালিথা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালীকি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

এ সময় বক্তব্য দেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহ প্রাং, সহসভাপতি মনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম অনিক খন্দকার, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন পলাশ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুল ইসলাম লাকিসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করে বিএনপিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির তৃণমূলের মনোনীত প্রার্থী মো. আব্দুস সামাদ সুলভ মালিথার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!