ঢাকাশুক্রবার , ২২ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মার্চ ২২, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন শানু (৪০) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শামীম কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার আবুল মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে পুকুর সংস্কারের জন্য এসকেভেটর দিয়ে পুকুর সংস্কারের কাজ করতেছিল। প্রতিদিনের মতো আজকেও শামীম পুকুরের পানি সেচের জন্য ইলেকট্রিক সেচ পাম্প লাগায়। পরে সেচ পাম্পে ট্রুটি দেখে নিজেই ইলেকট্রিক তারে হাত দেয়। তারটি লিক থাকায় শর্ট সার্কিট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

ঘটনা সত্যতা নিশ্চিত করেন, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন মরদেহটি ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!