ঢাকাশনিবার , ১৮ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

অত্যাধুনিক চিকিৎসা সেবার প্রত্যয় নিয়ে ঈশ্বরদীতে বাংলাদেশ ৭১ হাসপাতালের যাত্রা শুরু

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মে ১৮, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে স্বল্প খরচে অত্যাধুনিক চিকিৎসা সেবা দেওয়ার প্রত্যয়ে বাংলাদেশ ৭১ হাসপাতালের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে ।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী হাসপাতাল রোড সংলগ্ন রহমান প্যালেসে বাংলাদেশ ৭১নামের হাসপাতালের প্রধান ফটকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর মেয়র ইসাহাক আলী মালিথা ও উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল লতিফ মিন্টু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, হাসপাতালের পরিচালক-গণ সহ স্থানীয় ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বাংলাদেশ ৭১ হাসপাতালের উদ্বোধনের পর হাসপাতালটির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কোবা মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী হোসাইন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ঈশ্বরদী উপজেলার মধ্যে অত্যাধুনিক মানের একটি হাসপাতাল। এখানে প্রসূতি মায়েদের জন্য নির্ভরযোগ্য নরমাল ডেলিভারির বিশেষ ব্যবস্থা, রোগীদের চিকিৎসা সেবায় বিশেষ পর্যবেক্ষণ, অত্যাধুনিক মানের অপারেশন থিয়েটার, সর্বক্ষণ ৪ থেকে ৫ জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান।
আরও জানান, হাসপাতালে রোগী ও স্বজনদের কথা চিন্তা করে আধুনিক মানে লিফট সহ সীতাতপ নিয়ন্ত্রণ ও সর্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। সর্বোচ্চ স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে প্রস্তুত বাংলাদেশ ৭১ হাসপাতালটি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!