(ঈশ্বরদী-পাবনা) প্রতিনিধি :
ঈশ্বরদীতে হুসাইন মোঃ হুজ্জাতুল্লাহ্ নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাননি তার পরিবার।
গত বুধবার (২৬ জুন) উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাড়ীর পাশের একটি মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে আর বাড়ী ফিরে আসেনি হুসাইন মোঃ হুজ্জাতুল্লাহ্ ওরফে উদয় (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র।
নিখোঁজ মাদ্রাসা ছাত্র হুসাইন মোঃ হুজ্জাতুল্লাহ্ পাবনার বলরামপুর (মোহাম্মদপুর) তাহফিজে সিলসিলায়ে মোজাদ্দিদ্ জামান পীর আবু বকর সিদ্দিকী (রহ:) ফুরফুরা কুরআন সুন্নাহ্ মিশন মাদ্রাসার হিফজ্ বিভাগের ছাত্র ও ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মোঃ আফজাল হোসেন ও হোসনেয়ারা পারভীন পল্লবীর ছেলে।
নিখোঁজ ছাত্রের বাবা মোঃ আফজাল হোসেন জানান, বুধবার অনুমান ৭.৪৫ ঘটিকার সময় আমার ছেলে বাড়ীর সাথে (৩০০ গজ দুরত্বে) অবস্থিত জান্নাতুল মাওয়া জামে মসজিদে এশার নামাজ পড়তে যায়। নামাজ শেষ হলেও আমার ছেলে আর বাড়ী ফিরে আসেনি। সকল আত্বীয় স্বজন ও আমার ছেলের মাদ্রাসায় খোঁজ নিয়ে না পেয়ে ২৮ তারিখে ঈশ্বরদী থানায় একটি জিডি কেরেছি। জিডি নং: ১৯৫০।
নিখোঁজ ছাত্রের মা হোসনেয়ারা পারভীন পল্লবী জানান, আমার ছেলে পাবনায় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। হিফজ করতেছে। ঈদের ছুটিতে বাড়ী এসেছে। এখন সে নিখোজ রয়েছে। আমার ছেলের সন্ধান চাই। হোসনেয়ারা খাতুন আরো জানান, আমার স্বামীর স্থায়ীঠিকানা : বিশ্বাস পাড়া, কোলেরকান্দি, সলিমপুর ইউনিয়ন, ঈশ্বরদী, পাবনা। আমার মায়ের সুত্রধরে এখানে প্রায় ১০ বছর যাবত বাড়ী করে বসবাস করছি।
ছেলেটির সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে জানানোর অনুরোধ জানিয়েছেন নিখোঁজ ছাত্রের বাবা ০১৭৯৪৯৩২৫৪৩, ০১৭২৫০৯৬৩১২, ০১৭৯৮৪৫২৬৪৯।
নিখোঁজ ছাত্রের ওস্তাদ মাও: গোলাম ইয়াছিন জানান, হুসাইন মোঃ হুজ্জাতুল্লাহ্ আমার মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র। ঈদের ছুটিতে বাড়ীতে গিয়েছিল। নিখোঁজের খবরটি ওর বাবার নিকট থেকে শুনেছি। আমরাও খোঁজ করছি ।
ঈশ্বরদী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মাদ্রাসা ছাত্র নিখোঁজ সংক্রান্ত একটি জিডি হয়েছে । তদন্ত চলছে।
