ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে  প্রাইভেটকার উল্টে নিহত ৫ 

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুলাই ৪, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার উল্টে ৫ যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাবনা সুগারমিলের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাকশী হাইওয়ে পুলিশ জানান, দাশুড়িয়া থেকে পাবনাগামী দ্রুত গতির প্রাইভেটকার সুগারমিলের সামনে মহাসড়কে উল্টে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুই মারা যান। এ ঘটনায় আহত ২ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখানে আর কেউ মারা গেছে কি না জানতে পারিনি।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও শফিকুল ইসলাম শামীম বলেন, ৩ জন ঘটনাস্থলে মারা গেছেন। ২ জন হাসপাতালে মারা গেছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে রাজশাহীতে চলে গেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!