(ঈশ্বরদী-পাবনা) প্রতিনিধি :
মাত্র কয়েকদিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে নেমেছিলেন শিক্ষার্থীরা। এবার সেই শিক্ষার্থীরাই মাঠে নেমেছেন ভিন্ন ভূমিকায়। যারা ছিলেন কলম হাতে নিজের সুন্দর জীবন গঠনের পথে, তারা এবার নামলেন সুন্দর দেশ গড়তে। দেশে চলমান পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা মাঠে নেমেছেন রাস্তা-ঘাট, জনবহুল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে।
বৃহস্পতিবার (৮আগষ্ট) সকালে উত্তরবঙ্গের প্রবেশদার খ্যাত দাশুড়িয়া গোলচত্ত¡র এলকায় এমন চিত্রই দেখা মিলেছে।

উপজেলার দাশুড়িয়া গোলচত্বরসহ, বেশ কিছু স্থানে এমন দৃশ্যের দেখা মিলেছে। দেখা গেছে, গত কয়েকদিনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে সড়কের যেসব স্থানে যত্রতত্র ময়লার স্তুপ জমেছে সেইসব ময়লা আবর্জনা পরিস্কার করছেন শিক্ষার্থীরা। সড়ক ও সড়কের পাশ থেকে ময়লা সরিয়ে রাখছেন নির্দিষ্ট স্থানে। বসানো হচ্ছে বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন।
শিক্ষার্থীরা জানান, তারা আন্দোলন করে দেশ কলঙ্কমুক্ত করেছেন। তাই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও একটি সুন্দর দেশ গঠনে সবাইকে এক সাথে কাজ করে যেতে হবে। শিক্ষার্থীরা আরো জানান, আজ আমরা প্রকৃত স্বাধীনতার সুখ পেতে চলেছি। আজ আমরা পরিষ্কার করছি, কাল থেকে আপনার এলাকা পরিষ্কার করে রাখার দায়িত্ব আপনাদের।

স্থানীয় কিছু ব্যক্তিবর্গ, পথচারী, গাড়ী ড্রাইভার, সকল শ্রেণির মানুষ শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাগত জানিয়েছেন।
এর আগে গতকাল ছাত্র সমাজের উদ্যোগে ঈশ্বরদীর আলহাজ্ব মোড়সহ কিছু গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করতে দেখা দেখা গেছে। এসকল কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা গেছে শিক্ষকদেরর।
