ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর শোকরানা মিছিলে মানুষের ঢল

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
আগস্ট ১১, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভূত্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, আওয়ামী সরকারের পতন ও অর্ন্তবর্তীকালীন সরকার গঠন হওয়ায় পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে শোকরানা মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ই আগষ্ট) বিকেলে ঈশ্বরদী নাজিমুদ্দিন স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঈশ্বরদী বাজার, রেলগেট ট্রাফিক মোড়, পোস্ট অফিস মোড় প্রদক্ষিণ শেষে আলহাজ্ব মোড়ে এসে শেষ হয় এবং মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াতে ইসলামী পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমির ও পাবনা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আযম , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা পশ্চিমের সভাপতি ইসরাইল হোসেন শান্ত প্রমুখ।


মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!