ঢাকাসোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা হাবিবের নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ২, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে ব্যবসায়ীক বিরোধকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা
২ সেপ্টেম্বর সোমবার দুপুরে মুলাডুলি কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মুলাডুলি কাঁচামাল আড়তদার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, মুলাডুলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক   মো: আব্দুর রাজ্জাক।
 তিনি বলেন, মুলাডুলি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম সোহেল মুলাডুলি ব্যবসায়ীদের কাছ থেকে জোরপুর্বক চাঁদা আদায় করতো। এ ঘটনাকে রাজনৈতিকভাবে  সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির  আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে জড়িয়ে মিথ্যা  সংবাদ প্রচার করা হয়। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময়  উপস্থিত ছিলেন  মুলাডুলি ইউনিয়ন কাঁচামাল আড়তদার সমিতির সভাপতি আব্দুল হামিদ শাহ,  সাবেক ইউপি মেম্বার ও বিএনপি নেতা এনামুল হক,  যুবদল নেতা শরিফুল ইসলাম শরীফ,  আলী আকবর, হাফিজ,  জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন  ও অন্যান্য ব্যবসায়ী ও বিএনপি নেতাকর্মিগণ।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!