ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে প্রেমিকের সাথে বিয়ে না দেওয়া ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ১৯, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে প্রেমিকের সাথে বিয়ে না দেওয়ার অভিমানে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে ।শুক্রবার ( ১৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী মারিয়া খাতুন শাম্মি (১৩) উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বটতলা এলাকার মো: হাবিবুর রহমানের মেয়ে এবং ভাড়ইমারী রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী।

ভুক্তভোগী পরিবার, ঈশ্বরদী থানা এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, আনন্দ বাজার এলাকার মো: শহীদুল মন্ডলের ছেলে এবং ভাড়ইমারী বটতলা ওয়ার্কশপ মিস্ত্রী নাঈম ইসলাম (১৭)  এর সাথে কিশোরী শাম্মির মনের আদান প্রদান দীর্ঘ দিনের। সেই প্রেম কে পূর্ণ করতে গত শুক্রবার (১৮ অক্টোবর) নাঈমের প্রেমের ডাকে সাঁড়া দিয়ে তার বধূ হওয়ার স্বপ্নে বিভোর শাম্মি পিত্রালয় ছেড়ে চলে আসেন প্রেমিক নাঈমের বাড়ীতে। কিন্তু ভাগ্য তাদের সহায় হয় না। অবশেষে দুই পরিবারের আলোচনায় গভীর রাতে পিত্রালয়ে ফিরে যেতে বাধ্যহয় কিশোরী শাম্মি। বাড়ী ফিরে পরিবারের সকলের নানা কথা আর প্রেমিক হারানোর আর্তনাদ সইতে না পেরে রাতের কোন এক সময় নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন কিশোরী শাম্মি। সকালে স্বজনরা তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শম্মিকে মৃত ঘোষনা করেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক মনিরুল ইসলাম সংবাদ ভূমিকে বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় এবটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!