ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চ্যানেল চার্জ কার্যক্রম নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ২৪, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

আমি ঈশ্বরদী  উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি সর্বসাধারণ এর অবগতির জন্য জানাচ্ছি যে, আমি  বৈধ অর্থ বিনিয়োগ করে চ্যানেল চার্জ টেন্ডারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছি।

আমি লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরে কিছু অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া সংবাদপত্রে চ্যানেল চার্জ কার্যক্রম নিয়ে আমার নামে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর জন্য নিউজ প্রকাশ করেছে।

আমি প্রথমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।

আমি ২০২৪-২০২৫ অর্থবছরে ১/৭/ ২০২৪ তারিখ হইতে ৩০/৬/২০২৫ তারিখ পর্যন্ত মোট ৩৬৫ দিনের জন্য সর্বোচ্চ করদাতা হিসেবে ইজারা প্রাপ্ত হয়ে সরকারি কোষাগারে ভ্যাটসহ ৩ কোটি ৭৫ লাখ টাকা জমা দিয়েই তারপর কার্যাদেশ গ্রহন ও চুক্তিপত্র সম্পন্ন করি।যার বৈধ কাগজ পত্র আছে।

পরবর্তীতে আমি কার্যক্রম পরিচালনা করতে গেলে পাকশী হার্ডিং ব্রিজ হইতে সারাঘাট পয়েন্টের মধ্যে কিছু সন্ত্রাসী বিভিন্ন অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে আমার আদায়কারীদের ওপর অবৈধভাবে হামলা করে টাকা পয়সা ছিন্তাই ও জীবননাশের হুমকি দিয়ে আসছিল এই মর্মে আমি ২৫/৯/২০২৪0 তারিখে লক্ষী কুন্ডা নৌ পুলিশ বরাবর একটি লিখিত অভিযোগ করি।

আমার তিনজন আদায়কারী ঘাটে থাকেন সুমন, রিপন ও মামুন তারা সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় কার্যক্রম পরিচালনা করে তাদের পূর্বের রেকর্ড অনুসন্ধান করলে কোনরকম সন্ত্রাস মাস্তান ও অস্তধারীর রেকর্ড পাওয়া যাবে না।

আমি  বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে বৈধভাবে চ্যানেল চার্জ টেন্ডারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছি এবং প্রশাসন আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে, সেখানে অস্ত্র গোলাগুলি ও সন্ত্রাসী মাস্তানি কোন প্রশ্নই আসে না সেহেতু কোনরকম গোলাগুলি বা হামলার শহীদ আমি বা আমার আদায়কারী কোনভাবে জড়িত নয়। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু দুষ্ট চক্রকারী বিভ্রান্তি ছড়াচ্ছে।

আমি সুলতান আলী টনি বিশ্বাস এ ঘটনা নিয়ে আমি বিব্রত। ভুয়া রশিদ নিয়ে কে বা কাহারা চ্যানেল চার্জ আদায় করে, এবং নদীতে কাদের সাথে সংঘর্ষ হয়েছে, সেটা আমার জানা নাই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি তা খতিয়ে দেখার জন্য।

আমি আশা করব  সংবাদ মাধ্যম গুলো সংবাদ প্রচারের ক্ষেত্রে মনগড়া কিছু পরবর্তীতে করবে না।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!