ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালকের মৃত্যু

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
ডিসেম্বর ১, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক নাহিদ প্রামাণিক (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায়  পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দাশুড়িয়া  পাবনা সুগার মিল এলাকায়  মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের  ছোট মাটিয়াবাড়ি গ্রামের সুমন প্রামাণিক এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা  জানান, দাশুড়িয়া অভিমুখ ট্রাকটি পাবনা যাচ্ছিল। অপরদিকে টেবুনিয়ার দিক থেকে দাশুড়িয়া আসছিল অটোভ্যানটি। এ অবস্থায় পাবনা সুগার মিলের সম্মুখে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে অটোভ্যানটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক নাহিদ মারা যান।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পরিচয় সনাক্ত করে। এ বিষয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!