ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

 ১২ ডিগ্রী সেলসিয়াস তাপামাত্রায় কাঁপছে ঈশ্বরদী

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
ডিসেম্বর ৭, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:

মৌসুমের সর্বনিন্ম তাপমাত্রায় কাঁপছে দেশের উত্তরের জনপদ ঈশ্বরদী।

আজ শনিবার (৭ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস। যা এ বছরের সর্বনিন্ম তাপমাত্রা হিসেবে রেকর্ড গড়েছে।

গত কয়েকদিন ধরেই আশপাশের অন্যান্য উপজেলার চেয়ে ঈশ্বরদীর তাপমাত্রা অপেক্ষাকৃত কম রেকর্ড করা হচ্ছে। ফলশ্রæতিতে সন্ধ্যা নামার আগেই শীত জেকে বসছে এ জনপদে। রাতে কনকনে শীতের পাশাপাশি ঘন কুয়াশার উপস্থিতিও লক্ষকরা যাচ্ছে। সকালে সূর্যের দেখা মিলছে অপেক্ষাকৃত দেরিতে। যার ফলে দূর্ঘটনা এড়াতে আঞ্চলিক এবং মহাসড়ক গুলোতে হেড লাইট জা¡লিয়ে চলছে দুরপাল্লার গাড়ী। বিপাকে পড়ছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবি মানুষগুলো।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষক মো. নাজমুল ইসলাম জানান, আজ সকাল ৬ টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস। যা কিনা এ মৌসুমের সর্বনিন্ম তাপমাত্রা এ অঞ্চলের।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!