ঈশ্বরদীর ‘বুনোফুল’ স্কুলে কম্বল বিতরন করা হয়েছে।
বৃহস্প্রতিবার (০২ জানুয়ারী) সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গুচ্ছগ্রামের বুনোফুল স্কুল কক্ষে ৬৬জন শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তাসহ অনেকেই ।

এ সময় উপস্থিত ছিলেন, বুনোফুল স্কুলের সভাপতি মো. মাসুদ রানা মাসুম ও সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান ওলি, সহ-সভাপতি মো. তুহিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেরিদুল ইসলাম,কোষাধ্যক্ষ মো. সাদ্দাম হোসেন, সদস্য সোহেল রানা, জান্নাতুল ফেরদৌস জুঁই, মো. আশিকুজ্জামান আশিক।
অন্যান্যদের মধ্যে ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সহ-সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও নাগরিক টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি ইয়াছিন আলী শেখ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান, ছিন্নমূল ও অসহায়দের মাঝে বিতরণ করেছি ও পর্যায়ক্রমে কম্বল বিতরন অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য যা যা সহযোগীতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন থেকে সহযোগীতা করার চেষ্টা করবো।
