ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আশ্রয়ণ প্রকল্পে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরন

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জানুয়ারি ৬, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। রবিবার (০৫ ডিসেম্বর) বিকালে মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ন প্রকল্প ও বাগআছলা আশ্রয়ন প্রকল্পের পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

মোট ৩৫০টি পরিবারের মাঝে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেহাব উদ্দিন উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র পর্যায়ক্রমে ছিন্নমূল ও অসহায়দের মাঝে কম্বল বিতরন অব্যাহত রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!