পাবনার ঈশ্বরদীতে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।সোমবার (০৬ডিসেম্বর) বিকালে মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গুচ্ছগ্রাম ও পতিরাজপুর আদিবাসী পল্লীর পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
মোট ১৩৯টি পরিবারের মাঝে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেহাব উদ্দিন উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র পর্যায়ক্রমে ছিন্নমূল ও অসহায়দের মাঝে বিতরন অব্যাহত রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
