ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেল অসহায় ও দুস্থ রোগী

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
মে ২৮, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবানা জেলা সদরে পাবনা সরকারি কলেজে ১১ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যোগে দিনব্যাপী এক বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে আজ (২৮ মে ২০২৫)।

ক্যাম্পেইন এ নাক-কান-গলা, গাইনি, মেডিসিন, ডেন্টাল ও সার্জারি সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ সেনা চিকিৎসকগণ দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে সেবা ও ঔষুধ সরবরাহ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এদিন সর্বমোট ১২৬৭ জন রোগী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সামগ্রী গ্রহণ করেছেন। গত ২৫ মে ২০২৫ থেকে এর প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে পাবনায় অবস্থানরত সেনা ইউনিটটি এবং স্থানীয় এলাকায় ৩ দিন ব্যাপী মাইকিং এর মাধ্যমে এই ক্যাম্পেইনের প্রচারনা কার্যক্রম চালানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পাবনা জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন অব্যহত থাকবে।

এই কার্যক্রম প্রমাণ করে পাবনায় সাধারণ জনগণের পাশে সেনাবাহিনী কেবল নিরাপত্তার ক্ষেত্রে নয়, জনসেবামূলক ক্ষেত্রেও ওতপ্রোতভাবে জড়িত।

উল্লেখ্য, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় গত বছরের জুলাই মাস থেকে পাবনায় ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর একটি ইউনিট জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!