আটঘরিয়া বাজারের থানার উত্তর কোনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষতি সাধিত হয়েছে।
ঘটনা টি ঘটেছে ১৯ মার্চ বুধবার বেলা ১১টার দিকে আব্দুল্লাহর বাড়িতে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসী জানান।
পারবারিক সূত্র জানায় রান্না ঘরে থাকা আসবাব পত্র, কাপড়চোপড়, খাদ্যদ্রব্য সহ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
এলাকাবাসী জানান ফায়ার সার্ভিসে খবর দিলে জনতা আগুন নিভানোর পরে উপস্থিত হয় বলে অভিযোগ। আটঘরিয়া ফায়ার সার্ভিসে মোবাইলে যোগাযোগ করে বন্ধ পাওয়া গেছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
