পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে ইকবাল হোসেন ফাউন্ডেশন কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ মার্চ মঙ্গলবার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে ইকবাল হোসেন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়ন জামাতে ইসলামি আমির মাওলানা আব্দুল মালেক, একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলি আকু, সাবেক সুপার আলহাজ্ব রফিকুল ইসলাম, মাওলানা শাহাদত হোসেন, সাবেক শিক্ষক হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা ইমরান হোসাইন সহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বাচ্চু। উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন। তিনি একজন প্রবাসী।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার সরোয়ার হোসেন। উক্ত ফাউন্ডেশনের আজীবন সদস্য জামাল সরদার।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
