পাবনার আটঘরিয়ায় আনোয়ার হোসেন (২৪) নামক গরু চোর সন্দেহে এক যুবককে আটক
করে পুলিশে সৌপর্দ করেছে জনতা । আটককৃত চোর আমিনপুর থানার বিরাহিমপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
মঙ্গলবার ২২ এপ্রিল দিবাগত রাত ১ টা থেকে দেড়টার সময় একটি সাদাকার নিয়ে চান্দাই গ্রামে ঘুরাঘুরি করছিল। এসময় গ্রামবাসী সাদাকার সহ ৫জনকে ঘুরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়।
পরে কৌশলে গ্রামবাসী মসজিদের মাইকে গরু চোর গ্রামে এসেছে বলে ঘোষণা দিলে সাদাকারে থাকা ৪ জন পালিয়ে যেতে সক্ষম হয় এবং একটি সাদাকার সহ একজনকে আটক করে। গাড়ির মধ্যে তিন জোড়া জুতা ও রশি পাওয়া গেছে বলে এলাকাবাসী জানান।
পুলিশ ও গ্রাম বাসী সুত্রে জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়ন চান্দাই গ্রামে রাতে সাদা কার নিয়ে ৫ জন গরু চুরি করার জন্য আসে। এসময় গ্রামবাসীর সাদাকার সহ ৫ জনকে সন্দেহ করে জিজ্ঞাসা করলে কৌশলে ৪ জন পালিয়ে যায়। এসময় আনোয়ার হোসেন নামক এক জনকে আটক করে জনতা পুলিশে সৌর্পদ করেন।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে আনোয়ার হোসেন সহ একটি সাদাকার গাড়ি সহ তাকে থানায় আনা হয়। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
