ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনার আটঘরিয়ায় ইঞ্জিন চালিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু 

এফ,আর,খান (আটঘরিয়া) পাবনা: 
এপ্রিল ৬, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া মাটি বোঝাই ইঞ্জিন চালিত  ট্রলির চাকায় পিষ্ট করে মিজান(১০) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৬ এপ্রিল রবিবার দুপুরে হুজুরের মোড় নামক স্থানে।
নিহত মিজান হাঁপানিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দীন।
প্রত্যক্ষদর্শিরা জানান, উপজেলার চাঁদভা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মিরাজুল ইসলামের ছেলে মিজান ঘটনার দিন দুপুরে সেলিম হোসেনের মাটি বোঝাই ইঞ্জিন চালিত  ট্রলিতে চড়ে হুজুরের মোড়ে মাটি ফেলার জন্য যাচ্ছিলেন।
এসময় শিশু মিজান ট্রলির উপর থেকে ছিটকে চাকার নিচে পড়ে যায় এবং  ঘটনা স্থলেই সে মারা যায়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!