ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

এফ,আর,খান (আটঘরিয়া) পাবনা: 
মার্চ ২৭, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

আটঘরিয়ায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তপোধবনির মাধ্যমে সূর্যোদোয়ের সাথে সাথে দিবসটির সূচনা করা হয়।
এছাড়া আটঘরিয়া উপজেলার সকল সরকারি আধাসরকারি,স্বায়ত্বশাসিত স্কুল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, পৌর সভা, আনছার ভিডিপি,মুক্তিযোদ্ধা কমান্ড স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করে। শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার কে সংবর্ধনা দেয়া হয়। বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শফিকুজ্জামান, সহকারী কমিশনার সাঞ্জিদা মুস্তারি, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া সহ উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!