পাবনার আটঘরিয়ায় বিষধর সাপের কামড়ে নবম শ্রেণী শিক্ষার্থী লাকি খাতুন (১৪) এর মৃত্যু হয়েছে। ১৩ আগষ্ঠ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় পাবনার সদর হাসপাতালে তার মৃত্যু ঘটে।
নিহত লাখি খাতুন উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গার গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। সে উপজেলার চৌকিবাড়ি ডিএসডি মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের বাবা আমজাদ হোসেন জানান, মঙ্গলবার দিন গত রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় রাত দুইটার দিকে সাপে কামড় দেয়।
তার চিৎকারে বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত পাবনা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
