পাবনার আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানাধীন লক্ষ্মীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে আইনশৃঙ্খলা রক্ষার্থে এক বিশেষ সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মালেক সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব মোঃ নকিবুল্লাহ এবং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব কামরুল ইসলাম ঝন্টু।

এছাড়া সভায় এলাকাবাসীসহ প্রায় চারশতাধিক গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা এবং সমাধানকল্পে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
