বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন আটঘরিয়া উপজেলা শাখার মতবিনিময় সভা ও নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। সভাপতি প্রানবন্ধু কর্মকার, সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
আটঘরিয়া উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের আয়োজনে শুক্রবার ৯ মে বিকাল তিনটার সময় আটঘরিয়া বাজার শিকদার মার্কেটের ২য়তলায় এক মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি প্রানবন্ধু।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি কুতুবউদ্দিন শেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহসভাপতি মামুন আলী, সহ-সভাপতি আকুল হোসেন, সাধারণ সম্পাদক সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, যুগ্ম সাধারণ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি দেলোয়ার হোসেন কিরণ, আলফা, প্রফুল্ল, বসির, বাবলু, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, ২ নং যুগ্ম সাধারণ হান্নান আলী, ৩ নং যুগ্ম সম্পাদক উজ্জ্বল হোসেন, কোষাধ্যক্ষ সনাতন কর্মকার,মজিবর হান্নান।
কার্যনির্বাহী সদস্যরা হলেন-নারায়ন, স্বপন,শাহদত,পঙ্কজ, শরিফ, সুমন, কাঞ্চন মিন্টু, সিপুল। আগামী দুই বছরের জন্য ২৪ সদস্য বিশিষ্ট আটঘরিয়া উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটি সহসভাপতি দেলোয়ার হোসেন কিরণ জানান, দীর্ঘ দিন ধরে আমাদের আটঘরিয়া উপজেলায় কোন জুয়েলার্স ব্যবসায়ীদের সংগঠন নেই। যারা এই ব্যবসার সাথে অতঃপর ভাবে জড়িত সবাইকে সাথে নিয়ে এবং জেলা নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে সর্বসম্মতি ক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
