পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বারই পাড়া ( মোল্লাপাড়া) গ্রামের আমিরুল ইসলামের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১৫ মে একদন্ত বারইপাড়া গ্রামের (মোল্লাপাড়া)।বাড়ির মালিকের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অনেক খোজাখুজির পর পাটের জমি থেকে এক যুবককে জনতা আটক করে।
সে একদন্ত দেবোত্তর বাজার সংলগ্ন আসাদুল্লাহর ছেলে মিলন হোসেন (২৫)। তার কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এসবের মধ্যে রয়েছে একটা মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল। খবর পেয়ে উক্ত গ্রামে তার চাচা একদন্ত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুর রহিম উপস্থিত হয়।
এসময় গ্রাম্য প্রধান গনের কাছ থেকে মুচলেকা দিয়ে ভাতিজা মিলনকে ছাড়িয়ে নেয়। প্রধান গনের মধ্যে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন বাবু,আব্দুস ছালাম, মানছুর আল মামুন ও মোশাররফ হোসেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
