“বাংলাদেশের দেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে সমাবেশের অংশ হিসাবে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার দেবত্তর ইউনিয়নের উদ্যোগে “কৃষক সমাবেশ”অনুষ্ঠিত হয়।
সোমবার ২০ জানুয়ারি সন্ধায় উপজেলার দেবতর ইউনিয়নের মতিঝিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিউদ্দিন।
আটঘরিয়া উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল বারিক এর সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের মনোয়ার হোসেন মঞ্জু, পৌর কৃষকদলের আহবায়ক বাবুল হোসেন, সদস্য সচিব বাবুল আক্তার, সাবেক জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন, উপজেলা শ্রেমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,
দেবোত্তর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুর্শিদ খান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রতন মোল্লা, সাবেক চেয়ারম্যান মালেক মোল্লা,
লক্ষ্মীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্কাস আলী,সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বিএনপির নেতা আশরাফুল ইসলাম,
তোফাজ্জল হোসেন মঞ্জু,
আব্দুল কাদের, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান, আনোয়ারুল হক শামীম। উক্ত কৃষক সমাবেশে দেবোত্তর ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
