পাবনার আটঘরিয়া ও দেবোত্তর বাজারে সরকার নির্ধারিত নতুন দাম কার্যকর হওয়ার আগেই লিটারপ্রতি ১৪ টাকা বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মেসার্স সাগর স্টোর ও আকুল স্টোরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া, নকল ‘প্রাণ’ জুস বিক্রির অভিযোগে সাদিয়া ফল ভান্ডারকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও দুটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, বাজারে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
