বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সরকারি এডওয়ার্ড কলেজ শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার (২৬ জুন) সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক কয়েকটি দাবিসমূহ কলেজের অধ্যক্ষ বরাবর পেশ করা হয়েছে।
দাবিসমূহের মধ্যে রয়েছে:
১. আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার আয়োজন।
২. ছাত্রীদের জন্য নামাজের নির্ধারিত স্থান।
৩. ডিবেট ক্লাব প্রতিষ্ঠা।
৪. ছাত্র সংসদ নির্বাচন।
৫. কলেজ ক্যাফেটেরিয়া চালু।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি ওয়ালিউর রহমান ওলি, সরকারি এডওয়ার্ড কলেজ শাখার সভাপতি বাকি বিল্লাহ, অর্থ সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সিয়াম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন ইসলামসহ সাধারণ শিক্ষার্থীরা।
অধ্যক্ষ মোঃ আব্দুল আউয়াল মিয়া শিক্ষার্থীদের দাবিসমূহ গুরুত্বসহকারে শুনেন এবং এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
শিক্ষার্থীদের দাবি ও সচেতন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরাও। তাদের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে ক্যাম্পাস হবে আরও প্রাণবন্ত, শিক্ষাবান্ধব ও আধুনিক।
ছাত্রসমাজের এই সচেতন প্রয়াসের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়নের প্রত্যাশা সকলের।
