ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গোয়েন্দা অভিযানে পাবনায় হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
জানুয়ারি ৯, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা জেলা শাখার অভিযানে ৪৫ গ্রাম হেরোইন সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পাবনা জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান এর সার্বিক দিকনির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা এর সার্বিক তত্বাবধানে ওসি ডিবি মোঃ হাসান বাসির এর চৌকস নেতৃত্বে ০৮ জানুয়ারি ২০২৫ বুধবার ২২:১৫ ঘটিকায় এসআই(নিঃ) বেনু রায় ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন চর আশুতোষপুর গ্রামের শেখ মোড়স্থ জনৈক মোঃ কবির খান এর মুদি দোকানের সামনে বাঁধের উপর তল্লাসী চালিয়ে মাদক ব্যবসায়ী ১/ মোঃ রাজু শেখ(৩৭), পিতা মোঃ সহিম শেখ, সাং- চর আশুতোষপুর দেওয়ান পাড়া, ২/ মোঃ বেলাল শেখ(৪৫), পিতা মৃত মোয়াজ্জেম শেখ, সাং চর আশুতোষপুর বাধপাড়া, উভয় থানা ও জেলা পাবনাকে ৪৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়।

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলায় রুজু করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!