পাবনার ঈশ্বরদীতে দাদী- নাতনীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মৃত নাজিম উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৬৫) এবং জয়নালের মেয়ে জামেলা (১৫)। তারা সম্পর্কে দাদী- নাতনী।
জানা গেছে, ওই এলাকার জয়নাল নামে এক ব্যক্তি তার মা ও মেয়েকে নিয়ে বসবাস করতেন। তবে কয়েকদিন আগে জয়নাল ঢাকায় যাওয়ার কারনে বাড়িতে তার মা ও মেয়ে ছিলেন। সকালে প্রতিবেশিরা তাদের বাড়িতে গিয়ে উঠোনে সুফিয়াকে বাড়ির উঠোনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে অনেক খোজাখুজির পর বাড়ির পাশ্ববর্তী একটি গম ক্ষেতের আইলে বিবস্ত্র অবস্থায় জামেলার মরদেহ পাওয়া যায়।
এলাকাবাসীর ধারণা মধ্যরাতে বাড়ি থেকে দাদীতে হত্যা করে নাতীকে অপহরনের পর ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
তারা জানিয়েছেন, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হয় স্থানীয়রা কিন্তু পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। পরে সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের মরদেহ দেখতে পান প্রতিবেশিরা। একপর্যায়ে জামিলাকে খোজাখুজির পর বিবস্ত্র অবস্থায় গম ক্ষেতের আইলের ক্ষেতে লাশ পাওয়া যায়৷
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মমিনুজ্জামান জানান, হত্যাকাণ্ডের ঘটনা শোনার পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের একাধিক টিম এ নিয়ে কাজ করছে। এখনো পযর্ন্ত কোনো কিছু বলা যাচ্ছেনা। ঘটনা রহস্য উন্মোচন করে পরবর্তীতে জানানো হবে।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসে পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, নিঃসন্দেহে এটি একটি জঘন্যতম অপরাধ। এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ঘটনা রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতার করার কথা জানান পুলিশ সুপার।
