ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার দাবি

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জুলাই ২, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে বসতবাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানি, ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

বুধবার (২ জুলাই) দুপুরে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী দুলাল হোসেনের চাচাতো ভাই জাহিদ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, লিচু পাড়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে গত ১ জুলাই সকাল ৭টার দিকে প্রতিবেশী কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে খুঁজে না পেয়ে তার মা রিনা খাতুন ও স্ত্রী. ইশামনিকে মারধর করে গুরুতর আহত করেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলার একপর্যায়ে তার স্ত্রীর শ্লীলতাহানি করা হয় এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে হামলাকারীরা বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। একই সঙ্গে ঘরে থাকা নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এবং প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুলাল হোসেনের চাচাতো ভাই জানান, আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, এ ঘটনায় চরমিরকামারী এলাকার গোলাপ প্রামানিকের ছেলে খলিল, নাছু প্রামানিকের ছেলে মহিদুল ও এমদাদুল, আফতার ব্যাপারীর ছেলে আরিফ, মুন্নাছের ছেলে নাইম, গাফফারের ছেলে সম্রাট, ইয়ারুলের ছেলে আসিফসহ ১০ জনকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী দুলাল হোসেন, তার পিতা আজাহার প্রামানিক, মিনারুল, মুকুল, সোলাইমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!