ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরী ও শিশু নিহত

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরী (১৫) ও শিশু আব্দুল আলিম পিয়ারুল লাল (৬) নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুটি ভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল ৯টার দিকে পাবনা-পাকশী মহাসড়কের বাঁশেরবাদায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় ওই অজ্ঞাত কিশোরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোরীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

অপরদিকে সকাল ১১টার দিকে ইপিজেড সড়কের বাঘইল দাসপাড়া মন্দিরের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু লাল হোসেন। এ সময় একটি দ্রুতগামী ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিশু লাল হোসেন ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের তালতলা মৌলভী পাড়ার মিলন হোসেনের ছেলে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিশুকে চাপা দেওয়া ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!